• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পুশইন ইস্যুতে ভারতের নীরবতা

দখিনের সময়
প্রকাশিত জুন ৩, ২০২৫, ১৮:৫৫ অপরাহ্ণ
শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পুশইন ইস্যুতে ভারতের নীরবতা
দখিনের সময় ডেস্ক:
১৯৭৫ সালের ১৫ আগস্টের পর রাজনৈতিক আশ্রয়ে ভারতে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো জবাব পাওয়া যায়নি, কোনো প্রতিক্রিয়াও নয়।”
পাশাপাশি সীমান্তে ‘পুশইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে নিয়মিত চিঠি আদান-প্রদান হচ্ছে এবং বিষয়টি একটি সম্মিলিত ‘কনস্যুলার মেকানিজমে’ আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, ভারত থেকে পাঠানো তালিকা অনুযায়ী যেসব অনুপ্রবেশকারীর পরিচয় নিশ্চিত করা গেছে, তাদের ফেরত পাঠানো হয়েছে।
সীমান্ত হত্যা নিয়ে প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “এই বিষয়ে কোনো নমনীয়তা দেখানো হবে না। আমরা প্রতিটি হত্যার প্রতিবাদ করছি, ভবিষ্যতেও শক্ত ভাষায় করব। এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।” ব্রিফিংয়ে তিনি আঞ্চলিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতেও ভারতের সঙ্গে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি তুলে ধরেন।