• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল

দখিনের সময়
প্রকাশিত জুন ৫, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
রোনালদোর গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল
দখিনের সময় ডেস্ক:
মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউরোপের দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে শেষ হাসি হাসল পর্তুগাল। ২৫ বছরের জয়খরা ঘুচিয়ে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠেছে সেলেকাওরা। ম্যাচের প্রথমার্ধে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠলেও গোলের দেখা পায়নি কেউ। রোনালদো, পেদ্রো নেতো এবং গোরেৎজকা কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলরক্ষকদের দৃঢ়তায় খালি থাকেই দুপাশের জাল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ৫১ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের মাথা ছুঁয়ে এগিয়ে যায় জার্মানি, কিমিখের থ্রুবল থেকে নিখুঁত ফিনিশিংয়ে দর্শকদের উল্লাসে মাতান লেভারকুসেন তারকা। তবে সেই আনন্দ বেশি ক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১২ মিনিটের মাথায় বদলি হিসেবে নামা ফ্রান্সিসকো কনসিয়াকাও দুর্দান্ত এক একক প্রচেষ্টায় ম্যাচে সমতা ফেরান। এরপর ৬৮ মিনিটে বাঁ দিক থেকে ব্রুনো-নুনোর শানদার বোঝাপড়ায় গোল পেয়ে যান চিরতরুণ রোনালদো। সহজ ট্যাপইনে করা এই গোলটি ছিল তার জাতীয় দলের হয়ে ১৩৭তম, যা বয়স ৪০ ছুঁলেও তার গোলক্ষুধার এক চমৎকার প্রমাণ।
শেষদিকে জার্মানি চেষ্টা চালালেও সফল হতে পারেনি। করিম আদেয়েমির শট পোস্টে লাগে, আর টার স্টেগান বাধা হয়ে দাঁড়ান কনসিয়াকাওয়ের দ্বিতীয় গোলের সামনে। পর্তুগাল শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে। রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৩৭টিতে, যার ৮৫টি এসেছে ৩০ বছর বয়স পার হওয়ার পর, যা অনেক কিংবদন্তির জাতীয় দলের গোলসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। আগামী ৮ জুন ফাইনালে স্পেন ও ফ্রান্সের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবে পর্তুগাল, যেখানে শিরোপা হাতে তুলতে আর মাত্র এক ধাপ বাকি সেলেকাওদের।