• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৫, ২১:৩৬ অপরাহ্ণ
৪ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস
দখিনের সময় ডেস্ক:
মৌসুমি বায়ু এখন বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি মাত্রায় বিরাজ করছে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক বার্তায় বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কিছু অঞ্চলে ভারি বৃষ্টিপাত হতে পারে।
নিয়মিত আবহাওয়া বার্তায় আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, আর ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার এই অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে বলে আবহাওয়া সংস্থা জানিয়েছে।