• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ২০:১৪ অপরাহ্ণ
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল
দখিনের সময় ডেস্ক:
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এনেছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠানটি ট্রেইনি জোনাল ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত, এবং এ নিয়োগে অভিজ্ঞতার প্রয়োজন নেই—তরুণ-তরুণীদের জন্য এটি দারুণ সুযোগ হতে পারে।
যোগ্য প্রার্থীদের থাকতে হবে স্নাতকোত্তর/এমবিএ/এমএসসি ডিগ্রি। মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এ দক্ষতা ও ইংরেজি ভাষায় ভালো দখল থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা ধরা হয়েছে ২৪ থেকে ৩০ বছর। নির্বাচিত প্রার্থীরা দেশের যেকোনো স্থানে কাজ করার সুযোগ পাবেন।
চাকরিটি হবে পূর্ণকালীন এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে সুযোগ-সুবিধার তালিকাটা বেশ আকর্ষণীয়—টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর বেতন বৃদ্ধি, ২টি উৎসব বোনাস, মাসিক বিক্রয় কমিশনসহ থাকছে প্রবেশন শেষে পদোন্নতির সুযোগ। ফলে চাকরিপ্রার্থীদের জন্য আরএফএল গ্রুপ এবারও হয়ে উঠেছে অন্যতম ভরসার নাম।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।