• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশনে সাইকোলজিস্ট নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১৯:৪৩ অপরাহ্ণ
ওয়ার্ল্ড ভিশনে সাইকোলজিস্ট নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা
দখিনের সময় ডেস্ক:
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সাইকোলজিস্ট পদে জনবল নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এই পদে আবেদন করতে হলে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সেলিং সাইকোলজি বা সাইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সঙ্গে থাকতে হবে পেশাদার প্রশিক্ষণ। এছাড়া এনজিওতে কাজের অভিজ্ঞতা, এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা জরুরি। আবেদনকারীর অন্তত দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন, তবে বয়সসীমা উল্লেখ করা হয়নি। কাজ হবে অফিসভিত্তিক এবং চাকরিটি ফুলটাইম।
চাকরির কর্মস্থল নির্ধারণ করা হয়েছে কক্সবাজারের উখিয়ায়। মাসিক বেতন ধরা হয়েছে ৪৫,০০০ টাকা। পাশাপাশি মিলবে অন্যান্য সুবিধা যেমন মোবাইল বিল, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং বছরে একটি উৎসব বোনাস। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—সপ্তাহে দুই দিন ছুটির সুবিধা, যা এই ধরনের চাকরিতে সাধারণত বিরল।
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।