• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজা নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
দুর্গাপূজা নিরাপত্তায় মাঠে নেমেছে বিজিবি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের পূজামণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকাসহ দেশের ২ হাজার ৮৫৭টি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী ও পার্বত্য অঞ্চলে রয়েছে ১ হাজার ৪১১টি মণ্ডপ এবং সীমান্তের বাইরে রয়েছে ১ হাজার ৪৪৬টি পূজামণ্ডপ। শুধু ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে রয়েছে ৪৪১টি এবং চট্টগ্রাম অঞ্চলে রয়েছে ৬৯৪টি মণ্ডপ।
বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে এবং সারাদেশে বিশেষ টহল চালানো হচ্ছে। বিজিবি বলছে, শান্তিপূর্ণ পরিবেশে জনগণ যাতে পূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ প্রস্তুত।