• ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৯০ দিনের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের বিচার শেষ হবে: আইন উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ১৭:৪২ অপরাহ্ণ
৯০ দিনের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের বিচার শেষ হবে: আইন উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০২২-এর ১০ ধারার বিধান অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিলের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই মামলার বিচার কার্যক্রম শেষ করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরদিন তার মরদেহ দেশে আনা হয় এবং শনিবার বাদ জোহর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।