• ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় দরানী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইউটার্নে পৌঁছালে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন যাত্রীর মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। নিহতরা হলেন ফেনীর ফুলগাজী থানার উত্তর আনন্দপুর এলাকার মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে মো. আরমান হোসেন (১৬)।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।