• ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬, ১৯:৪৪ অপরাহ্ণ
কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার দুপুরে সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।