• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এক মাস পর আবার উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্র

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৬, ১৮:৩৭ অপরাহ্ণ
এক মাস পর আবার উৎপাদনে পায়রা বিদ্যুৎকেন্দ্র
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ বিরতি শেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিটটি চালু হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে অতিরিক্ত বিদ্যুৎ।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো গণমাধ্যমকে জানান, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর শুক্রবার বিকেল থেকেই প্রথম ইউনিটের উৎপাদন কার্যক্রম ধাপে ধাপে শুরু হয়। উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে কারিগরি ত্রুটি এড়াতে এবং যন্ত্রাংশের মান উন্নয়নের লক্ষ্যে ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু রয়েছে এবং প্রতিদিন মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
উৎপাদন পুনরায় চালু হওয়ায় দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে লোডশেডিংয়ের চাপ কমার পাশাপাশি সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।