• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী–স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জনসম্মুখে আনে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাঁদের স্ত্রী–স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট নথি মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত মাধ্যমে দেখা যাবে। সরকারের এই উদ্যোগকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সম্পদবিবরণী দেখতে ক্লিক করুন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের আগস্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তখন জানিয়েছিলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই প্রক্রিয়া শুরু করা হবে এবং ভবিষ্যতে তা সব সরকারি কর্মকর্তার জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।