• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে অস্ত্রের মজুত উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১৮:৪০ অপরাহ্ণ
বাঁশখালীতে অস্ত্রের মজুত উদ্ধার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সোমবার গভীর রাতে উপজেলার সরল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা দুটি বস্তা ফেলে রেখে পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে চারটি ধারালো রামদা, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক এবং ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
র‌্যাব জানায়, উদ্ধার হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানানো হয়।