• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ৬০ লাখ টাকাসহ জেলা জামায়াতের আমির কট

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৭:২৫ অপরাহ্ণ
নীলফামারীতে ৬০ লাখ টাকাসহ জেলা জামায়াতের আমির কট
দখিনের সময় ডেস্ক:
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে অবতরণের পর বেলাল উদ্দিনের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। আটকের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বেলাল উদ্দিন দাবি করেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ এবং এটি তার ব্যবসায়িক লেনদেনের অর্থ। তিনি সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিপুল অঙ্কের নগদ অর্থ বহন করাকে সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।