• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস দুর্ঘটনায় নিহত ২

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৮:৪৯ অপরাহ্ণ
ভাঙ্গায় বাস দুর্ঘটনায় নিহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সুয়াদী সিসিবিএল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন। দুর্ঘটনার পরপরই ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ও হাইওয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করে আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।