• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর বাড়িতে পুলিশ কর্মকর্তা আটক

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
প্রবাসীর স্ত্রীর বাড়িতে পুলিশ কর্মকর্তা আটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
ময়মনসিংহের ভালুকা এলাকায় গভীর রাতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করায় আজহার উদ্দীন রাকিব (৩২), কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই), স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে যৌথ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, এএসআই রাকিব ও ওই নারী দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কের অভিযোগ রয়েছে। ঘটনার রাতে তিনি নারীর ঘরে প্রবেশ করলে রাত আনুমানিক দেড়টার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে সকাল ৭টার দিকে এএসআই রাকিব ও নারীকে উদ্ধার করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।