• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে খেলার সময় নিখোঁজ বাক প্রতিবন্ধী শিশু

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
নদীতে খেলার সময় নিখোঁজ বাক প্রতিবন্ধী শিশু
দখিনের সময় রিপোর্ট:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীতে খেলার সময় নিখোঁজ হয়েছিল মাহিম কাজী (৭) নামে এক বাক প্রতিবন্ধী শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের ঘাঘর নদীর পাড়ের বালু মহলে খেলা করছিল মাহিম কাজী। হঠাৎ তিনি একটি বালুর ট্রলারে ওঠার চেষ্টা করার সময় নদীতে পড়ে যান। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে শিশুটি মেলেনি। এরপর বিষয়টি কোটালীপাড়া ফায়ার সার্ভিসকে জানানো হয়।
মারদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার দুপুরে তল্লাশি শুরু করে এবং বিকেলে নদী থেকে মাহিম কাজীর মরদেহ উদ্ধার করে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি এলাকায় শোক ও শঙ্কা ছড়িয়ে দিয়েছে।