চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাফায়েত আব্দুল্লাহ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পাইন্দংয়ের পেলাগাজি মোড়ের উত্তরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাফায়েত আব্দুল্লাহ একই এলাকার বাকর আলী মিয়াজির বাড়ির সরওয়ারের ছেলে। প্রত্যক্ষদর্শী মো. সুজন জানান, শিশু সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি রেসিং মোটরসাইকেল তার দিক থেকে ধাক্কা দেয়। এতে শিশু ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেননি। জানা গেছে, অভিযুক্ত মোটরসাইকেল চালক এর আগে আরেকজনকে ধাক্কা দিয়ে আহত করে পালিয়ে গিয়েছিলেন।
স্থানীয়রা বলছেন, মা-বাবার আদরের সন্তান এইভাবে চলে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং দুর্ঘটনার দায়ীদের আইনের আওতায় আনার দাবি উঠেছে। নিহত শিশুর পরিবারকে গভীর সমবেদনা জানানো হয়েছে।