দখিনের সময় রিপোর্ট:
দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর তিনি মন্ত্রিপরিষদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও যমুনা ভবনের সংস্কারকাজ চলমান থাকায় আপাতত কয়েকদিন সচিবালয় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি বলে জানা গেছে। দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে শুরু থেকেই সচিবালয়কে কেন্দ্র করে কাজ করছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন সকাল সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করার কথা রয়েছে তার। পরে দুপুর ২টায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী ও খাল খনন এবং জলাধার পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে আরেকটি বৈঠক করবেন তিনি।