• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী ট্রাক, ঘটনাস্থলেই নিহত ২

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল তেলবাহী ট্রাক, ঘটনাস্থলেই নিহত ২
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। তিনি জানান, সোনাপুর থেকে কবিরহাটগামী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।