• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ছয়টি ছানা থাকা অবস্থায় মা কুকুর পিটিয়ে হত্যা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:৩৩ অপরাহ্ণ
ছয়টি ছানা থাকা অবস্থায় মা কুকুর পিটিয়ে হত্যা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়ায় নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে মা কুকুর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নাসরিন নাহার জানান, তিনি ছয় বছর ধরে কুকুরটিকে লালন-পালন করছিলেন। কুকুরটি এক মাস আগে ছয়টি ছানা জন্ম দেয়। অভিযোগে বলা হয়, নুরুল হক দুটি হাঁসের বাচ্চা কামড়েছে বলে অজুহাতে মা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন এবং মাটিচাপা দেন। পরে বিষয়টি জানাজানি হলে তার মেয়েকেও মারধর করা হয়। মা কুকুরের মৃত্যুর পর ছানাগুলো ছড়িয়ে-ছিটিয়ে ভয় পেয়ে ঘরছাড়া হয়ে যায়। নাসরিন নাহার চাইছেন, ঘটনার যথাযথ বিচার হোক।
অভিযোগের বিষয়ে নুরুল হকের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে তার বড় ভাই নান্টু মিয়া জানিয়েছেন, কুকুরটি ক্ষতি করেছে বলে হত্যা করা হয়েছে, যদিও তিনি স্বীকার করেছেন যে হত্যা করা ভুল ছিল এবং প্রয়োজনে ক্ষতিপূরণ চাওয়া যেত। কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ এবং কুকুরের মালিক আইনি সহায়তা চাইলে তাদের সাহায্য করা হবে।