• ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৪:৫৯ অপরাহ্ণ
হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দিয়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মৌসুমী আক্তার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের কন্যা। পরিবারের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে তিনি মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সাড়ে ১০টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফ দেন। আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহতের ভাই ইউসুফ আলী জানিয়েছেন, মৌসুমী গত কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিনে তার অবস্থার অবনতি হয়েছিল, যার ফলে চিকিৎসার জন্য মা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।