• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসে নির্যাতনের শিকার আকলিমা দেশে ফিরেছেন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
প্রবাসে নির্যাতনের শিকার আকলিমা দেশে ফিরেছেন
দখিনের সময় ডেস্ক:
সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলার আকলিমা খাতুন অবশেষে দেশে ফেরেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আকলিমার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়। জানা যায়, গত জানুয়ারিতে ঢাকার বনানীতে অবস্থিত আবির এন্ড ব্রাদারস লিমিটেড নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়ার সহযোগিতায় তাকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
আকলিমা খাতুন বলেন, “আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের ফাঁদে ধরা না পড়ে। নারী পাচার আইনে তাদের বিরুদ্ধে দ্রুত মামলা নথিভুক্ত হোক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক।” তিনি আরও জানান, মাধবপুর থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন।