• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বোনকে খুনের পর বোরকা পরে পালানোর চেষ্টা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১৪:৫৬ অপরাহ্ণ
বোনকে খুনের পর বোরকা পরে পালানোর চেষ্টা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

চট্টগ্রাম নগরের হালিশহরে পারিবারিক বিরোধের জেরে বড় বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

নিহত গৃহবধূর নাম সেনোয়ারা বেগম (৬৫) এবং অভিযুক্ত তার সহোদর ভাই জানে আলম (৪২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী ও ছেলে তারাবিহ নামাজ পড়তে গেলে সেনোয়ারা বেগম বাসায় একা ছিলেন। এ সময় জানে আলম বাড়িতে এসে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তিনি ধারালো অস্ত্র দিয়ে বোনকে আঘাত করেন, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর জানে আলম বোরকা পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা সন্দেহজনক আচরণ দেখে তাকে ধাওয়া করে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা গাড়ি আটকে গণপিটুনির চেষ্টা চালায়, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।