• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে প্রবাসী শ্রমিক কমাতে আইন পাশ, কাজ হারানোর আশঙ্কায় অনেক বাংলাদেশি

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ণ
কুয়েতে প্রবাসী শ্রমিক কমাতে আইন পাশ, কাজ হারানোর আশঙ্কায় অনেক বাংলাদেশি

দখিনের সময় ডেক্স:

কুয়েতের পার্লামেন্টে দেশেটিতে প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস হয়েছে। বুধবার দেশটির গণমাধ্যমগুলো এ খবর জানায়। নতুন এই আইনের কারণে অনেক অভিবাসীকেই এখন কুয়েত ছাড়তে হবে।

কুয়েতে অভিবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এক বছর সময় নির্ধারণ করা হয়েছে। কুয়েতে বসবসকারী ৪৮ লাখ মানুষের ৩৪ লাখই প্রবাসী শ্রমিক। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভিয়েতনাম থেকে আসা অভিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি হতে পারবে না। এ কারণে কাজ হারানোর আশঙ্কায় আছে অনেক বাংলাদেশি প্রবাসী।