• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বৃটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করল অন্তত ১২টি দেশ, সকল আন্তর্জাকি ফ্লাইট বন্ধ করেছে সৌদী আরব

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২০, ০৯:২০ পূর্বাহ্ণ
করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বৃটেনের সঙ্গে ফ্লাইট বন্ধ করল  অন্তত ১২টি দেশ, সকল আন্তর্জাকি ফ্লাইট বন্ধ করেছে সৌদী আরব

দখিনের সময় ডেক্স:

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে জার্মানিসহ ইউরোপের অন্তত ১২টি দেশ। এছাড়া বেলজিয়ামসহ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ট্রেন যোগাযোগও বন্ধ করে দিয়েছে। ইউরোপের আরো অনেকেই একই পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগামী এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধু করে দিয়েছে সৌদী আরব।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরণ আবিষ্কার হয় যা বর্তমান ধরণগুলোর চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। নতুন এই ধরণটির ফলে দেশটিতে হু হু করে করোনাআক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।  এ অবস্থায় যুক্তরাজ্যের সঙ্গে প্রথমে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন ধরনের করোনা ভাইরাসটি ততটা প্রাণঘাতী নয়। এরপর একেএকে জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, অস্ট্রিয়াসহ ইউরোপের বেশ কিছু দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করার  ঘোষণা দেয়।