• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোও ব্লাকমেলিং-এর শিকার, ৬শ’ কোটি টাকা চাইলো সাবেক এক মডেল

দখিনের সময়
প্রকাশিত মে ১, ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ণ
রোনালদোও ব্লাকমেলিং-এর শিকার, ৬শ’ কোটি টাকা চাইলো সাবেক এক মডেল

দখিনের সময় ডেক্স:

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথরিন মায়োরগা ধর্ষণের অভিযোগ এনেছিলেন পুর্তগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে। ওই সময় প্রমাণের অভাবে মামলাটি তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারও পর্তুগিজ সুপারস্টারের কাছে বিশাল অংকের টাকা দাবি করে বসলেন সেই নারী। দাবিকৃত অর্থের পরিমাণ ৬৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৬৬৫ কোটি টাকা!

মায়োরগার আইনজীবী লেসলি স্টোভালে জানিয়েছেন, ২০০৯ সালে জুনে লাস ভেগাসের পাম ক্যাসিনো রিসোর্টে ধর্ষণের শিকার হন মায়োরগা। রোনালদো তার সঙ্গে জোরপূর্বক বিকৃত যৌনমিলন করেন। এর ১০ বছর পর মামলা করেন মায়োরগা। সেই মামলা বাতিল হয়। তবে আইনজীবী লেসলি স্টোভালের দাবি, সেই সময় রোনালদো ও মায়োরগা নাকি মৌখিকভাবেই ব্যাপারটা চুকিয়ে ফেলেছিলেন। সেইসঙ্গে মায়োরগার মুখ বন্ধ রাখতে তখন ৩ লাখ ৭৫ হাজার ডলার দিয়েছিলেন রোনালদো।

এবার ৩৭ বছর বয়সী মায়োরগা সেই ঘটনায় ‘অতীত-ভবিষ্যতের হয়রানি’ এবং ‘যন্ত্রণার ক্ষতিপূরণ’ হিসেবে ৪১.৫ মিলিয়ন ইউরো দাবি করেছেন। এর পাশাপাশি দণ্ডমূলক ক্ষতিপূরণ হিসেবে আরও ২০.৫ মিলিয়ন ইউরো দাবি করেছেন। এর আগে ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো টুইটারে সব অস্বীকার করে লিখেন, ‘ধর্ষণ হিসেবে যেসব অভিযোগ তোলা হয়েছে আমার বিরুদ্ধে, সেসব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এসব ঘৃণ্য অপরাধ আমার বিশ্বাসের সঙ্গে যায় না। কেউ আমাকে ব্যবহার করে সংবাদমাধ্যমে নিজের কার্যসিদ্ধি করতে পারবে না।’