• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে বিজয়ী শুভেন্দু, মমতা নয়

দখিনের সময়
প্রকাশিত মে ২, ২০২১, ২২:৩১ অপরাহ্ণ
নন্দীগ্রামে  বিজয়ী শুভেন্দু, মমতা নয়

দখিনের সময় ডেক্স
অনেক নাটকীয়তার পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশন জানায়, নন্দীগ্রাম আসনে এক লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। আর মমতা পেয়েছেন এক লাখ ৭ হাজার ৯৩৭ ভোট। এর আগে গতকাল রোববার দিনভর এই আসনের ভোট গণনায় মমতার সঙ্গে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর দেয়, শুভেন্দুকে ১ হাজার ২০২ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর কিছুক্ষণ পর আনন্দবাজার শুভেন্দু অধিকারীর জয়ের খবর দেয়। একবার মমতা, আরেকবার শুভেন্দু আসলে কে জিতেছেন, সেটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলনে ভোটের ফল মেনে নেওয়ার কথা বলেন। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি কমিশনের বিরুদ্ধে আদালতে যাব।’