
Democratic presidential candidate, former Vice President Joe Biden touches his face as he speaks to members of the clergy and community leaders at Bethel AME Church in Wilmington, Del., Monday, June 1, 2020. (AP Photo/Andrew Harnik)

দখিনের সময় ডেক্স:
ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের টানা সংঘাতে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান নিয়ে নিজ দলের মধ্যেই তোপের মুখে পড়েছেন জো বাইডেন । সিএনএনের খবরে বলা হয়েছে, নিজ দল ডেমোক্র্যাটরা বাইডেনের মানবাধিকারের প্রতিশ্রুতি বিষয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি ইসরাইলের ওপর চাপ প্রয়োগের কথা বলছেন। এদিকে গাজা হত্যাযজ্ঞে সমর্থন দেয়ায় বাইডেনের ঈদ অনুষ্ঠান বর্জন করেছেন মুসলিম নেতারা।
ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থি উদারনৈতিক সদস্যরা ক্রমেই বাইডেনের তীব্র সমালোচনায় সরব হচ্ছেন। নির্বাচনের আগে সামাজিক অন্যায়-অবিচার ও বর্ণবাদ রুখে দাঁড়িয়ে জনগণকে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল বাইডেনের দল। কিন্তু ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষ নিয়ে বাইডেন প্রশাসনের সরকারি বিবৃতিতে ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে কথা বলার সেই পুরোনো ধরন ফিরে আসায় এবং মানবাধিকার উপেক্ষিত হওয়ায় দল এখন নিমজ্জিত হয়েছে কুৎসিত কোন্দলে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞে সমর্থন দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত ঈদ অনুষ্ঠান বর্জন করেছেন দেশটির মুসলিম নেতারা। ভার্চুয়াল ওই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার হওয়ার কথা ছিল বলে জানিয়েছে আল-জাজিরা।
গত এক সপ্তাহে গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে অন্তত ১৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৫৮ জন শিশু এবং ৩৪ জন নারী। এরই মধ্যে শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে উল্টো গাজা থেকে ‘হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী’র রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের প্রতি একনিষ্ঠ সমর্থনের’ বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলে নির্বিচার রকেট হামলার নিন্দা জানান বাইডেন।
Post Views: ১৪৮