1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মৌসুমীর দেশে না ফেরার নেপথ্যে, নিজেই জানালেন!

dokhinersomoy
November 22, 2026 1:22 pm
Link Copied!

দখিনের সময় রিপোর্ট:
জনপ্রিয় নায়িকা মৌসুমীতিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। স্বামী ওমর সানী দেশে। স্বামী-স্ত্রী দুই দেশে থাকায় একাধিকবার সম্পর্ক অবনতির গুঞ্জন ছড়িয়েছে। বরাবরই নিন্দুকের মুখে ছাই দিয়ে দুজনে জানিয়েছেন দূরে থেকেও খুব কাছে তারা। এদিকে লম্বা সময় ধরে কেন বাইরে মৌসুমী? অনুরাগীদের কাছেেএ যেন কোটি টাকার প্রশ্ন। এবার প্রিয়দর্শিনী নিজেই জানালেন দেশে ফিরতে না পারার কারণ।
মৌসুমীর মেয়ে ফাইজা নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। মাকে নিয়ে মেয়ের সঙ্গেই আছেন তিনি। অন্যদিকে ছেলে ফারদীন এহসান স্বাধীন আছেন দুবাইয়ে। আর ওমর সানী বাংলাদেশেই। অভিনয়ের পাশাপাশি ব্যবসা দেখাশোনা করছেন নায়ক। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমী জানান মায়ের মেয়ে ফাইজার পড়াশোনার দেখভাল এবং অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিচর্যার কারণে যুক্তরাষ্ট্র থেকে নড়তে পারছেন না তিনি। তার কথায়, ‘ফিরে তো আসতাম আরও আগে। আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তাঁর দেখাশোনার বিষয়টা আছে। নিজের নিয়মিত কাজের পাশাপাশি আম্মার দেখাশোনার বিষয়টা তো অবশ্যই আছে।’
এ সময় মায়ের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন অভিনেত্রী। জানান বার্ধক্যজনিত কারণে একা চলার সক্ষমতা হারিয়েছেন তিনি। দেখভাল করতে সার্বক্ষণিক কাউকে প্রয়োজন। মৌসুমী বলেন, ‘আম্মার বয়স হয়েছে, তিনি এখন আর একা চলতে পারেন না। তাঁর হেল্পের দরকার হয়। দেখা গেল, একদিন নিজে নিজে হাঁটতে পারছেন, পরদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। এই হচ্ছে এখন আম্মার অবস্থা। ডিমেনশিয়া আছে একটু, এটাও বয়সের কারণে। এর বাইরে অন্য কোনো জটিল সমস্যা নেই।’ একসময় সিনেমা নিয়ে যত ব্যস্ততা ছিল। এখন অনেকটাই অবসর। সময়টুকু মায়ের সঙ্গে কাটাতে চান উল্লেখ করে বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে একটা সময় তো আম্মাকে সেভাবে সময় দিতে পারিনি। শুটিং আরও অন্যান্য ব্যস্ততা। চাইলেও তখন সময় দেওয়াটা সম্ভব ছিল না। তাই এখন যেহেতু কাজ কম, তাই মাকে এখন সময় দিচ্ছি। চোখের সামনে আম্মাকে শিশুর মতো হয়ে যেতে দেখছি। এ সময় আম্মার পাশে থাকতে পারছি, এটাই অনেক বেশি আনন্দের ও ভালো লাগার।’