• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদজ্জনক পানির ট্যাংক, বড় অঘটনের আশংকা

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২০, ২০২০, ১৩:২৪ অপরাহ্ণ
বিপদজ্জনক পানির ট্যাংক, বড় অঘটনের আশংকা
কাজী হাফিজুর রহমান ॥
বিপদজ্জনক অবস্থায় আছে বরিশাল মহানগরীর একটি ওভার হেড পানির ট্যাংক। যেকোন সময় বড় ধরনের র্দুঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে। ফলে আতংকগ্রস্থা হয়ে পড়েছেন এলাকার মানুষ। একটি সূত্র বলছে এই ট্যাংকের মধ্যে অন্তত তিনফুট পুরো বালির স্তর জমা হয়েছে।
বরিশাল মহানগরীর ২২ নং ওয়ার্ড সি এন্ড রোড কাজীপাড়ায় অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কম্পাউন্ডে অবস্থিত পানির ট্যাংকচি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্তত অর্ধশত বছরের পুরনো এ পানির ট্রাংটির উচ্চতা প্রায় ৭০ ফুট উচু। এর গায়ে ফাটল দেখা দিয়েছে। ভেঙে গেছে উপরে উঠবার শিড়ি। দীর্ঘদিন যাবৎ এর কোনো সংস্করণ হয়নি।