• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমদানি বাড়ায় পেঁয়াজের বাজারে বড় স্বস্তি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ১৭:৩৯ অপরাহ্ণ
আমদানি বাড়ায় পেঁয়াজের বাজারে বড় স্বস্তি
দখিনের সময় ডেস্ক:
ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দামে বড় ধরনের পতন এসেছে। চার দিনের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, গত শনিবার যে ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, তা এখন পাইকারিতে নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। একই সঙ্গে দেশি মুড়ি পেঁয়াজের দামও কমে বর্তমানে ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৯০ টাকা। হঠাৎ এই মূল্যহ্রাসে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমান পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে গেছে। প্রকারভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।