• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল নগরীতে ব্যাটারীচালিত রিকশার তান্ডব!

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২০, ২০২০, ১৪:০১ অপরাহ্ণ

বরিশাল নগরীতে চলছে ব্যাটারী চালিত রিকশার তান্ডব! বিপদজনক অবৈধ এই রিকশার বিষয়ে মহানগর পুলিশ শুরু থেকেই কঠোর অবস্থানে। কিন্তু এরপরও রহস্যজনক কারণে চলে বেপরোয়া গতির তিন চাকার এই বাহন। ফলে প্রতিদিনই নগরীতে ঘটছে অসংখ্য দুর্ঘটনা। কখনো দুর্ঘটনা ঘটে যানটির কাঠামোগত ত্রুটির জন্য, আবার কখনো দুর্ঘটনা ঘটে চালকের দুষ্টু প্রবনতার কারণে।