• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে করোনা ভাইরাস সংক্রমণে টিসিবি’র ‘অবদান’

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২১, ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ণ
বরিশালে করোনা ভাইরাস সংক্রমণে টিসিবি’র ‘অবদান’

আজ মঙ্গলবার (২১ জুলাই) বরিশাল নগরীর হালিমাখাতুন স্কুলের অভ্যন্তরে টিসিবি’র পন্য বিক্রি

রাসেল হোসেন

বরিশাল মহানগরীতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে দিতে টিসিবি’র ‘অবদান’ অনেক! সাশ্রয়ী মূল্যে পন্য বিক্রির নামে টিসিবি’র ডিলাররা প্রতিনিয়ত নগরীতে জনসমাগম ঘটাচ্ছেন। এদিকে বরিশাল টিসিবি’র বিরুদ্ধে নানান হয়রানীর অভিযোগ।

বরিশাল টিসিবি’র অফিসের প্রধান হচ্ছেন আনিসুর রহমানর। কিন্তু বিশেষ কারণে সকলের মুখে মুখে উচ্চারিত হয় ওমর ফারুকের নাম। তার বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। সে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছে বলে অফিস সূত্রে জানা গেছে।

‍টেলিফোনে ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি ‍এ অভিযোগ ‍অস্বীকার করেন।

কোনরকম নিরাপত্তামূলক ব্যবস্থার তোয়াক্তা না করে টিসিবি’র পন্য বিক্রির নামে করোনা সংক্রমন বৃদ্ধির দৃশ্য ২১জুলাই বেলা ১২টায় নগরীর গোড়াচাঁদ দাশ রোডের হালিমাখাতুন স্কুলের অভ্যন্তরের।