• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ০০:২২ পূর্বাহ্ণ
কবিতা

বঙ্গবন্ধু
মামুন মোয়াজ্জম


যদি কেউ বলে সত্যের ওপর বাঁচো
সত্যকে করো পরম ধর্ম
তবে পিতা তোমার স্মরণ নেব
যদি কেউ বলে মানুষে বিলীন হও
মানুষে করো সর্বস্বার্থ ত্যাগ
তবে পিতা তোমাতেই ফিরব বারবার !
তুমি বাংলার অবিনাশী বাতাসের সুর
প্রবল প্রতাপ মেঘের গর্জন
ডেকে যাও চিরসংগ্রামে নিপীড়িতের দুখের রাতে
যদি কেউ বলে দেশের জন্যে লড়ো
দেশপ্রেম সর্বোচ্চ প্রেম
তবে পিতা তোমার দীক্ষা নেব
তোমারই তর্জনী হতে বিদ্যুচ্চমক প্রেরণার দ্যুতি
আঁধার পথের ওপর ছড়িয়ে নেব।
# মামুন মোয়াজ্জম, পেশাগত জীবনে সরকারি চাকুরে।