• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাফন সম্পন্ন হলো সাংবাদিক আরিফিন তুষারের

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ২০:০৭ অপরাহ্ণ
দাফন সম্পন্ন হলো সাংবাদিক আরিফিন তুষারের

মরহুম আরিফিন তুশারের বাড়িতে দ্বিতীয় জানাজা

দখিনের সময় ডেস্ক:
সাংবাদিক আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই তাঁর মরদেহ বরিশাল প্রেসক্লাবে আনা হয়, যেখানে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষিরা ফুলেল শ্রদ্ধা জানিয়ে তাঁকে শেষবারের মতো বিদায় দেন।
এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সদর রোডে নিজ পত্রিকা অফিসে দায়িত্ব পালনকালে শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন আরিফিন তুষার। সহকর্মীরা দ্রুত তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দিলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি এক দেড় বছর বয়সী পুত্র সন্তান, স্ত্রী, বাবা-মা এবং দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া।
জানাজা শেষে মরদেহকে তাঁর নিজ গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভূঁইয়া বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, কালবেলা পরিবার, বার্তা সম্পাদক ফোরাম বরিশাল, ফটো সাংবাদিক পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে বরিশাল মিডিয়াঙ্গন শোকস্তব্ধ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।