• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করলেন সাবেক এমপি

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫, ২০:২৯ অপরাহ্ণ
দ্বিতীয় স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করলেন সাবেক এমপি
দখিনের সময় ডেস্ক:
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী আবারও বিয়ে করে খবরের শিরোনামে এসেছেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী পারভীন আকতারকে (৪৯) দ্বিতীয়বার বিয়ে করেছেন।
দিরাইয়ের স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার একটি বাসায় দুই মেয়েকে সঙ্গে নিয়ে কাজীর মাধ্যমে দুই লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করছেন, নাছির হয়তো আগেই পারভীন আকতারের সঙ্গে কিছু সময় বসবাস করেছিলেন। সমালোচনা এড়িয়ে আবারও বিয়ের পথ বেছে নেওয়া তার এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করছে। নাছির নিজে এই বিষয়ে বলছেন, “প্রয়োজনেই দ্বিতীয়বার বিয়ে করেছি, কোনো তালাক দেওয়া হয়নি।”
ভিডিওতে দেখা যায়, বিয়ের সময় হাস্যোজ্জ্বল পরিবেশে দুই মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করছে, এবং কাজী বিয়ে পড়াচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ সমর্থন করছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, পুনর্বিবাহ বৈধ কি না। নাছির উদ্দিন জানান, বিয়েটি ৫-৬ মাস আগে সম্পন্ন হয়েছে এবং পারভীনকে তালাক দেওয়া হয়নি। উল্লেখ্য, তার রাজনৈতিক জীবনও আলোচিত; তিনি দুই দফায় দিরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।