• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ১৯:১৮ অপরাহ্ণ
বৃদ্ধের বিরুদ্ধে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

দখিনের সময় ডেস্ক:
বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তালতলী থানায় মামলা দুটি করেন ভুক্তভোগী দুই শিশুর বাবা ও মা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোকলেছ মোল্লা একই এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে শিশুদের টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
প্রথম মামলায় দশ বছর বয়সী এক শিশুর বাবা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর দুপুরে মোকলেছ মোল্লা খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেন। পরে ঘরের বারান্দায় ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। দ্বিতীয় মামলায় নয় বছর বয়সী আরেক শিশুর মা জানান, ৬ অক্টোবর বিকেলে তিনি স্বামীর সঙ্গে বাজারে গেলে বাড়িতে একা থাকা অবস্থায় মোকলেছ মোল্লা ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান। দুই শিশুই একই এলাকার বাসিন্দা এবং অভিযুক্তের প্রতিবেশী।
তালতলী থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে দুই শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা করাতে। আদালতের মাধ্যমে তাদের জবানবন্দি নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্ত মোকলেছ মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন। স্থানীয়ভাবে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এলাকাবাসী দ্রুত বিচার দাবি করছে