• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৭:৩৫ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন
দখিনের সময় ডেস্ক:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিত্যক্ত কাঠের স্তূপে হঠাৎ আগুন লাগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে মাত্র এক মিনিটের মধ্যে কাছের স্টেশন থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী এবং ঈশ্বরদী ফায়ার স্টেশনসহ মোট আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনটি প্রকল্প এলাকার পরিত্যক্ত কাঠের স্তূপ থেকে ছড়ায়, তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।