• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি মহল সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২, ২০২০, ১৮:১৮ অপরাহ্ণ
একটি মহল সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
দখিনের সময় ডেস্ক ‍॥
দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে একটি মহল সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে তিনি আরও বলেন, সংঘাতে উসকানিদাতাদের গ্রেপ্তার করলেই এরাই আবার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে।
প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে স্বার্থান্বেষী ওই মহল সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। কারণ বাংলাদেশের কোনো অগ্রগতি ওই গোষ্ঠীর কাক্সিক্ষত নয়। দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর আশঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবে- সেটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না। যখনই দেশের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।