• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দপ্তরের অর্ধেক লাইট ও এসি কমালেন প্রধানমন্ত্রী

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১৪:২৭ অপরাহ্ণ
নিজ দপ্তরের অর্ধেক লাইট ও এসি কমালেন প্রধানমন্ত্রী
দখিনের সময় ডেস্ক:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের দপ্তরের অর্ধেক লাইট বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রাও কমিয়ে দেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে দপ্তরে পৌঁছেই প্রধানমন্ত্রী নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়। পরে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে যোগ দিতে গিয়েও তিনি একই নির্দেশ দেন। বৈঠক কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির মাত্রা কমিয়ে দেওয়ার কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তার দপ্তরের অন্যান্য কক্ষেও তাৎক্ষণিকভাবে লাইট কমানো এবং এসির ব্যবহার সীমিত করা হয়। একই সঙ্গে তিনি দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও অফিসগুলোকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শ দেন।