• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মক্কা-মদিনায় বিপাকে হাজারো বাংলাদেশি

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
মক্কা-মদিনায় বিপাকে হাজারো বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের মক্কা ও মদিনায় আটকা পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি ওমরাহ যাত্রী। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় তারা নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছেন না। অনেকের টিকিট বাতিল হয়ে যাওয়ায় ফেরার উপায় বন্ধ হয়ে গেছে, আর ওমরাহ প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় ট্রাভেল এজেন্সিগুলোও থাকা-খাওয়ার দায়িত্ব নিচ্ছে না।
মক্কায় বাংলাদেশ হজ মিশনের প্রধান কনসাল কামরুল ইসলাম জানান, আটকে পড়া অনেক যাত্রী প্রতিদিন মিশনে এসে সহায়তা চাইছেন। তিনি বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় বেশ কিছু যাত্রীর টিকিট কার্যকর নেই। ট্রাভেল এজেন্সিগুলো নতুন করে টিকিট কাটার পরামর্শ দিচ্ছে, যার জন্য অতিরিক্ত ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত খরচ হচ্ছে। কিন্তু অনেক যাত্রীর পক্ষে এই অতিরিক্ত অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। ফলে হোটেল ভাড়া ও খাবারের খরচ জোগাতে গিয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
হজ মিশন সূত্রে জানা গেছে, কিছু যাত্রী বিকল্প উপায়ে দেশে ফেরার চেষ্টা করছেন। অনেকেই ভারতের কলকাতা হয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা বা চট্টগ্রামে ফিরছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেকের অনিশ্চয়তা কাটছে না।