• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা লন্ডনের

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা লন্ডনের
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখার আগ্রহ জানিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকায় এক বৈঠক শেষে এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। তিনি অংশীদারত্বের শক্তি ও গভীরতা পুনর্ব্যক্ত করে জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন ব্যবস্থাপনা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন অগ্রাধিকার ইস্যুতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি দুই দেশের কৌশলগত সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে হাইকমিশনার পৃথকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান। নতুন অধ্যায়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।