• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দায়িত্ব বেড়েছে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৪, ২০২৬, ১৬:০৬ অপরাহ্ণ
দায়িত্ব বেড়েছে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পরিধি আরও বাড়িয়েছে সরকার। নতুন প্রজ্ঞাপনে তাদের অতিরিক্ত মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বিদ্যমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান দায়িত্বের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে তারা নির্দিষ্ট খাতে নীতিনির্ধারণ ও পরামর্শ প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকবেন। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি এক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত সর্বশেষ আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।