• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনার সাজ্জাতের পদবাতিল

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৫:১১ অপরাহ্ণ
ডিএমপি কমিশনার সাজ্জাতের পদবাতিল

সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিতে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার আবেদনের প্রেক্ষিতে অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নিজ ইচ্ছায় তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণকে কারণ হিসেবে উল্লেখ করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পদবাতিলের পর প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্নে চলবে এবং নতুন কমিশনার নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।