• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

তেলের বাজারে শৃঙ্খলা নিশ্চিতে মাঠে নামছে মোবাইল কোর্ট

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৫:৪৬ অপরাহ্ণ
তেলের বাজারে শৃঙ্খলা নিশ্চিতে মাঠে নামছে মোবাইল কোর্ট
সংবাদটি শেয়ার করুন...

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধের জন্য দেশের সব জেলায় ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখার মাধ্যমে এই নির্দেশনা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তেলের অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার রোধে মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত নজরদারি করা হবে। এছাড়া, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনস্বার্থে তেলের সরবরাহ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্থানীয় বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গত ৮ মার্চ মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছিল। নির্দেশনায় জোর দেওয়া হয়েছে যে, এই কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে জনস্বার্থে তেলের সরবরাহে কোনো বাধা সৃষ্টি না হয় এবং বাজারে অনিয়ম বন্ধ থাকে।