• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১৮:৫৬ অপরাহ্ণ
পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল
দখিনের সময় ডেস্ক:
পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান মো. গোলাম রসুলকে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৩ জানুয়ারি থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম রসুল। এর আগে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।