• ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া?

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া?
দখিনের সময় ডেস্ক:
নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হবার পর নানান প্রশ্নে সঙ্গে আর একটি প্রশ্ন বড় হয়েদেখাদিয়েছে, আগামী সংসদ নির্বাচনে  প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া?  একটি টেলিভিশনের এ প্রশ্নের বেশ কৌশলী উত্তর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ বছর বন্দীজীবন কাটিয়ে তিনি মুক্ত হন ২০২৪-এর অভ্যুত্থানের পর। এখনও দলের প্রধান তিনি। যদিও শারিরীক অবস্থাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘসময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে। এদিকে খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো-কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের ফেরার সঙ্গে সম্পর্ক নেই নির্বাচনের তফসিলের। আমরা আশা করছি খুব শিগগিরই ফিরবেন তিনি। এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেয়ার ওপর। বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বিএনপি মহাসচিব।