• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিএম কাদেরের লাঙ্গল যাবে, ‘কাকের বাসা’ হারাবে আ. লীগ

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ২০:৩৫ অপরাহ্ণ
জিএম কাদেরের লাঙ্গল যাবে, ‘কাকের বাসা’ হারাবে আ. লীগ
আলম রায়হান:
আলামত বলছে, নিষিদ্ধ না হলেও জিএম কাদেরের জাতীয় পাটি লাঙ্গল হারাতে পারে। এমনটি হলে বড় রকমের বিপর্যয়ে পড়বে কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ। কারণ এমনটি হলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘কাকের বাসা’ থাকবে না। এদিকে পর্যবেক্ষরা বলছেন, আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না, এটি নিশ্চিত। এ অবস্থায় কৌশগত ভরসা ছিলো ভারত প্রভাবিত জিএম কাদেরের লাঙ্গল। কিন্তু তাও নাগারের বাইরে যাবার আলামত স্পষ্ট বলে মনে করা হচ্ছে। ফলে কোন কৌশলেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরিক হবার সুযোগ একেবারে সংকোচিত হয়েগেলো বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।
প্রসঙ্গত, রাজনীতির পরিবর্তির বাস্তবতায় আওয়ামী লীগের নেতা, এমনকি কর্মীদের নির্বাচনী প্রতীক হতে পারতো জিএম কাদেরের জাতীয় পার্টির লাঙ্গল। সূত্রমতে, এভাবেই পরিকল্পনা করছিলো পলাতক অওয়ামী লীগ এবং রাজনৈতিক ও হালুয়া-রুটির দোসর জাতীয় পার্টি। এ ক্ষেত্রে জাতীয় পার্টির লাঙ্গল হতো আওয়ামী লোকজনের নির্বাচনী প্রতীক। আর বিষয়টি হতো কাকের বাসায় কুকিলের ডিম পারার মতো। কিন্তু সেই পথও আওয়ামী লীগের জন্য রুদ্ধ হয়ে যাচ্ছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।
প্রসঙ্গত রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নিবন্ধন দেবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর চেয়েও রাজনীতির গভীরের গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে, বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পাবার গ্রীণ সিগনাল পাবার বিষয়টি। এই দলটি সাধারণভাবে অপরিচিত হলেও এটি খুবই প্রাচীন, বিএনপির চেয়েও পুরনো। এ দলটি প্রতিষ্ঠিত হয় ৫৬ বছর আগে। যদিও দলটি সে সময় নিবন্ধনের কোনো বিধান ছিল না। এ বিধান চালু হয় ২০০৮ সালে। এখন নিবন্ধন পাওয়ার পাশাপাশি জাতীয় লীগ লাঙ্গল প্রতীক ফিরে পেতে চায়। এখানেই হচ্ছে, রাজনীতির গভীরের খেলা! লাঙ্গল প্রতীক দাবী করার ব্যাপারে নেতাদের যুক্তি হচ্ছে, “জাতীয় লীগ থেকে লাঙ্গল প্রতীকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আতাউর রহমান খান। দ্বিতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা থেকে এমপি নির্বাচিত হন প্রফেসর মফিজুল ইসলাম। তিনিও লাঙ্গল প্রতীকে এমপি হন। সুতরাং লাঙ্গল প্রতীকের হকদার বাংলাদেশ জাতীয় লীগ।” দলটির নেতারা বলছেন, ১৯৬৯ সালে জাতীয় লীগ যখন যাত্রা শুরু করে তখন দলীয় প্রতীক ছিল লাঙ্গল। পরে এ প্রতীক এরশাদের জাতীয় পার্টি জোর করে নিয়ে গেছে। এখন পুনরায় এটি ফিরে পেতে চায় তারা। প্রসঙ্গত, এর আগে বারবার দাবী করেও লাঙ্গল পায়নি জাতীয় লীগ।
লাঙ্গল নিয়ে টানাটানি
নতুন নয়, ইতিহাস দীর্ঘ
লাঙ্গল নিয়ে টানাটানি এই প্রথম নয়। এর আগেও বহুবার এমনটা হয়েছে। লাঙ্গল নিয়ে কাজী জাফর আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু ও নাজিউর রহমান মঞ্জুরের টানাটানি রাজনীতির বেশ পুরনো অধ্যায়। এই ধারায় এরশাদের প্রথম স্ত্রী রওশন এরশাদও সামিল হয়েছিলেন। কিন্তু তাদের কারোরই আশা পুরণ হয়নি।
অবশ্য লাঙ্গল নিয়ে টানাটানির পর্ব এখানেই শেষ নয়।
বর্তমান সরকারের আমলে জাতীয় পার্টির নানান খণ্ডও নির্বাচনী প্রতীক লাঙ্গলের দাবীদার। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে আলাদা হয়ে যাওয়া রওশনপন্থী ও আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও এখন লাঙ্গল প্রতীক দাবি করছে। সবশেষ গেল আগস্টে আলাদা হয়ে যাওয়া আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশটি বলছে, ‘গঠনতন্ত্র’ অনুযায়ী লাঙ্গল প্রতীক কেবলমাত্র তাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলাদা হওয়ার পর নীরব থাকলেও এখন তার অংশটি বলছে, তারাই লাঙ্গল তাদেরই প্রাপ্য। এদিকে এরশাদের দীর্ঘ দিনের রক্ষিতা ও কিছুদিনের জন্য স্ত্রী বিদিশাও বসে নেই। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় পার্টিতে (জাপা) চমকের পর চমক আসবে। সাদ ও এরিক (এরশাদের দুই ছেলে) হবে দিনের ‘লাঙ্গল’-এর ধারক ও বাহক।’ এসবের মধ্যেই বাংলাদেশ জাতীয় লীগ লাঙ্গল প্রতীক ফিরে পেতে আবেদন করেছে। জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল পেতে একাধিক আবেদন পড়েছে নির্বাচন কমিশনে।
জিএম কাদের
লাঙ্গল হারাবেনই
লাঙ্গল নিয়ে বহুমুখী টানাটানির মধ্যে জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশের জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী মনে করেন, তাদের ছাড়া অন্য কাউকে লাঙ্গল প্রতীক দেওয়ার ‘সুযোগ’ নেই। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘লাঙ্গল প্রতীক কাকে দেওয়া হবে তার কোনো মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না।’ এদিকে রাজনৈক পর্যবেক্ষকরা বলছেন, লাঙ্গল কোন দল পাবে তা এখনো পরিস্কার না। সূত্র বলছে, জিএম কাদেরের নেতাত্বাধীন জাতীয় পার্টি এবার লাঙ্গল হারাবে, এটি নিশ্চিত! একই সূত্র বলছে, আগামী নির্বাচনে কোন দলকেই লাঙ্গল প্রতীক নাও দেয়া হতে পারে।