• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু-সুন্দর নির্বাচন করার সক্ষমতা পুলিশের আছে: আইজিপি

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫, ২০:৩৭ অপরাহ্ণ
সুষ্ঠু-সুন্দর নির্বাচন করার সক্ষমতা পুলিশের আছে: আইজিপি
দখিনের সময় ডেস্ক:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুলিশ বদ্ধপরিকর। নির্বাচনের আগে সক্ষমতা অর্জন করতে পেরেছে পুলিশও। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার সক্ষমতা পুলিশের আছে। তিনি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা সম্ভব নয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ডিসি-এসপিদের মতবিনিময় সভায় এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, সর্বশক্তি দিয়ে এবারের নির্বাচনকে সফল করবে পুলিশ। তবে কঠোর পদক্ষেপ গ্রহণে ইসির সমর্থন চায় বলেও জানান তিনি। এদিকে একই বৈঠকে জনপ্রশাসন সচিব এহছানুল হক বলেন, অতীতে জনপ্রশাসনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সরকার কিংবা নির্বাচন কমিশনের সহযোগিতা এবং আশ্বাস পেলে যে কোনো চ্যালেঞ্জ নিতে সক্ষম মাঠ প্রশাসনও। মাঠ প্রশাসনের সক্ষমতা প্রমাণে নির্বাচন কমিশনের কাছে প্রটেকশনও চেয়েছেন জনপ্রশাসন সচিব।