• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫, ১৮:৫১ অপরাহ্ণ
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
দখিনের সময় ডেস্ক:
দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। তার সঙ্গে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর থেকেই তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।